মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd. গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত
advertisement
জাতীয়

লালবাগে জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার লালবাগের কামালবাগ-সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রাফী আল ফারুক জানিয়েছেন, দুপুর একটার দিকে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

এ খবর পেয়ে লালবাগ, পলাশী ও হাজারীবাগসহ ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ