সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত
advertisement
জাতীয়

সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কার্যকর আইন করা হবে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কার্যকর আইন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কার্যকর আইন করা হবে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ, কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় আইনটি যথাযথভাবে কাজে লাগানো হবে। ক্লিনফিড ছাড়া অনেকে যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে কেউ যেকোন কনটেন্ট বানাতে পারেন না। দেশের প্রচলিত আইন তা সমর্থন করে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করা যাবে, যখন গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা যাবে। সরকার কখনো গণমাধ্যম ও মুক্তমতের বিপক্ষে নয়। অপতথ্য মোকাবিলায় মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত যেন না হয়, সেদিকে সরকার যত্নশীল।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা মন চাইলে চাকরি ছেড়ে দেবেন, আবার মালিকরা মন চাইলে চাকরি থেকে বের করে দেবেন; তা করা যাবে না। এমন করলে মালিকপক্ষ এবং কর্মরত সাংবাদিক উভয়েই অভিযোগ দায়ের করতে পারবেন।

তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইনটি সংসদীয় কমিটিতে আছে, সবার মতামত নিয়ে আইনটি দ্রুত পাসের উদ্যোগ নেয়া হবে। ভুয়া তথ্য প্রচারের বিষয়েও কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফেসবুক, ইউটিউবসহ সামাজিকমাধ্যমগুলোকে দেশে জবাবদিহিতার আওতায় আনার জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ