সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত
advertisement
জাতীয়

বৃহস্প‌তিবার জার্মা‌নি যাচ্ছেন প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে নতুন মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুইদিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধু কন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। এসময় তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন।

মিউ‌নি‌খ স‌ম্মেল‌নে যোগ দেয়ার পাশাপা‌শি সরকারপ্রধান বেশ কয়েকজন সরকারপ্রধানসহ অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হা‌সিনা।

এর আগে ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকা‌র গঠনের পর এ‌টি হ‌বে প্রধানমন্ত্রীর প্রথম বি‌দেশ সফর।

সর্বশেষ পাওয়া সংবাদ