রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
জাতীয়

স্বাস্থ্যে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, সারা জীবন অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন ও পূজা অর্চনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকের অবহেলায় কোনো রোগীর মৃত্যুর অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীদের স্বজনদেরও মাথায় রাখতে হবে, হাসপাতালে এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে।

নারায়ণগঞ্জসহ সারাদেশের হাসপাতালে বার্ন ইউনিট খোলা পরিকল্পনা রয়েছে জানিয়ে সামন্ত লাল বলেন, চিকিৎসকদের বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনও করোনা শেষ হয়ে যায়নি। যারা অসুস্থ রোগী বৃদ্ধ তাদের জনসমাগম এড়িয়ে চলবেন। নিয়মিত মাস্ক পড়বেন।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরও উন্নত করাই প্রধান লক্ষ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। দেখেছি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা।

এর আগে মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের অভর্থনা গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ