রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
জাতীয়

চট্টগ্রামে অসহায় মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজার শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শিক্ষামন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর রুমকি সেন গুপ্তসহ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্যেও শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।

শিক্ষা মন্ত্রী বলেন, আপনারা অবশ্যই সরকারের এ অবদানের কথা মনে রাখবেন। বর্তমান সরকারই পারে দেশকে উন্নতির শিখড়ে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকেই স্মার্ট সিটিজেনে পরিনত হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ