রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
জাতীয়

শিগগির পরিবেশ রক্ষায় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অবৈধ ইটভাটা বন্ধ সংক্রান্ত এক রিটের শুনানিতে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। উচ্চ আদালতটি বলেছে, পরিবেশ রক্ষায় অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয় না। হাইকোর্টের এমন মন্তব্যকে মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ রক্ষায় ১০০ দিনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে এমনভাবে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে আদালতকে নির্দেশনা দিতে না হয়‌।

শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী জানান, দ্রুত এ বিষয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে জোর দেবে মন্ত্রণালয়‌। একই সঙ্গে জনবল সঙ্কট সমাধানেও পদক্ষেপ নেওয়া হবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন বা দেন নাই সবার প্রতি সমান দৃষ্টি রেখে জনসেবাসহ এলাকার উন্নয়ন আর নেত্রীর মুখ উজ্জ্বল করার চেষ্টা করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ