রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
জাতীয়

সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান যুক্তরাষ্ট্রের

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশে সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সংঘঠিত সহিংসতার নিন্দা জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে এসব সহিংসতার ঘটনায় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং অপরাধীদের জবাবদিহি করতে বলা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচন এবং এ নিয়ে যুক্তরাষ্ট্র ঠিক কী পদক্ষেপ নিতে পারে তা জানতে চান এক সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় এবং হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? কারণ নির্বাচন নিয়ে আপনার দেওয়া বিবৃতিতেই আপনি উল্লেখ করেছেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তারের খবরে আমরা এখনও উদ্বিগ্ন। এবং নির্বাচনের দিন অনিয়মের খবরেও আমাদের উদ্বেগ রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো আমাদের মন্তব্য হচ্ছে- এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।

তিনি আরও বলেন, আমরা হতাশ যে- সমস্ত দল (এই নির্বাচনে) অংশগ্রহণ করেনি এবং আমরা নির্বাচনের সময় ও এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানাই। আমরা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনার বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছভাবে তদন্ত করতে, অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছে বলেও জানান ম্যাথিউ মিলার।

পরে পৃথক প্রশ্নে এক প্রশ্নকারী জানতে চান, আপনি যখন বলছেন যে- বাংলাদেশে নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ বা সুষ্ঠু ছিল না। এর অর্থ কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, ‘না, না।

দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ