সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
advertisement
জাতীয়

মানবিক অফিসার হিসেবে পরিচিত রোকুনুজ্জানকে ঝিনাইদহে বদলি

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: নির্বাচন কমিশনে অত্যান্ত দক্ষ ও মানবিক অফিসার হিসেবে পরিচিত মোঃ রোকুনুজ্জান সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে ঝিনাইদহে বদলি করা হয়েছে।

এর আগে তিনি খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২৯ আগষ্ট নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে তিনি উপ-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। মোঃ রোকুনুজ্জান এর আগেও ঝিনাইদহে জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ব্যক্তি জীবনে অত্যান্ত সদালাপী ও মানবিক অফিসার হিসেবে ঝিনাইদহে পরিচিত লাভ করেন। তার বদলির কারণে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে নির্বাচন সংশ্লিষ্ট কাজে গতি ফিরে আসবে বলে সেবাগ্রহীতারা মনে করেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সাক্ষরিত এক আদেশে বলা হয়, মাঠ পর্যায়ে কর্মরত ৯ জন কর্মকর্তাকে জনস্বার্থে পদায়ন বা বদলি করা হয়। এর মধ্যে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছালেককে ঝালকাঠি জেলা নির্বাচন কার্যালয়ে এবং খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতার্ মোঃ রোকুনুজ্জানকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হিসেবে ঝিনাইদহে বদলি হয়। আগামী ২১ সেপ্টম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্তি হতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ