সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার
advertisement
জাতীয়

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪১ জনে দাঁড়িয়েছে।

আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪৪ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৯৭৭ জন ভর্তি হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮ হাজার ২৬ জন এবং ঢাকার বাইরে ৮৩ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫। এর মধ্যে ঢাকায় ৬৩ হাজার ২৯১ এবং ঢাকার বাইরে ৭৭ হাজার ৪২৪ জন আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ