শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন

ক্রিকেটের আইনপ্রণেতা খ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবালসহ পাঁচজন ক্রিকেটার। 

রোববার (২৮ জুন) এক বিবৃতিতে এ কথা জানায় এমসিসি। 

অন্যরা হলেন- নিউজিল্যান্ডের সুজি বেটস-সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স ও ভারতের চেতেশ্বর পূজারা।

তামিমকে নিয়ে এমসিসি লিখেছে, ‘দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত তামিম। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন তিনি। যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান।’

এমসিসি আরও বলে, ‘২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম লেখানো হাতেগোনা কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে তামিম একজন। ২৪৩টি ওয়ানডে ম্যাচে ৮ হাজারেরও বেশি রান করেছেন। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম।’

সর্বশেষ পাওয়া সংবাদ