সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি সূচকের পতনে লেনদেন শেষ
আইন-আদালত

ফুলপুরে কৃষক হত্যায় একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যা মামলার রায়ে একই পরিবারের ৩ সদস্যকে মৃত্যুদণ্ড ও ৩ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতে এ রায় দেওয়া হয়।
 
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ারা হলেন-নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
 
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন-সোহরাব আলী (৬৪), স্বরুপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। যাবজ্জীবন সাজা পাওয়া তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
 
আদালত সূত্রে জানা যায়, আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ জুলহাস উদ্দিন বাদী হয়ে ১৯ জানুয়ারি ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করেন।
 
মামলাটি তদন্ত শেষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২০১৭ সালের ১৬ আগস্ট আদালতে ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ মামলার রায়ের দিন ধার্য করেন।
 
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ আকরাম হোসেন।
 
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী মোঃ জুলহাস মিয়া বলেন, দীর্ঘদিন বিচারের জন্য ঘুরে আমরা ন্যায় বিচার পেয়েছি। তবে ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি সোহরাব আলীর ছোট ভাই রেজাউল করিম।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আকরাম হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ মামলায় আদালত ৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

সূচকের পতনে লেনদেন শেষ