বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬
আইন-আদালত

জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।

তার জামিন পাওয়া নিয়ে আন্দোলন হয় সচিবালয়ের সামনে। আন্দোলনে ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী জামিনপ্রাপ্ত যাত্রবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তারসহ বেশ কিছু দাবি জানায় জুলাই শহিদ পরিবার ও আহতরা।

মঙ্গলবার সচিবালয়ের সামনে শহিদ ইমামের ভাই রবিউল আউয়াল এসব দাবি উত্থাপন করেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তার করতে হবে। এই এসআইকে জামিন দেয়ার কারণে নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টের দুইজন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে।

এ ছাড়াও আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করার দাবি করা হয়।

এ বিষয়ে গত ১৯ আগস্ট এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই। হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনও সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই।’

এই সম্পর্কিত আরো

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬