বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬
অর্থ-বাণিজ্য

আজ খেজুরের মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: খুচরা ও পাইকারি পর্যায়ে খেজুরের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ‘বস্তায় আসা জায়েদি খেজুরের দাম আগামীকাল (আজ রোববার) নির্ধারণ করে দেয়া হবে। আশা করছি এরপর দাম কমে আসবে। এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে দেয়া হবে, এতে দাম কমে আসবে।’

গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেব, কিন্তু কোনো অজুহাত শুনব না। যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। এক কোটি মানুষ টিসিবির তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে পাবে।’

তিনি বলেন, ‘আমাদের টার্গেট রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি; যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ ধরনের রয়েছে। ব্যবসায়ীদের এক মাস সময় দিয়েছি; দাম কমানোর।’

গত শুক্রবার থেকে ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিংয়ে আছে। ট্যারিফ কমানোর পর কত মাল তারা আমদানি করেছে এবং তাদের বাফারস্টোক তৈরির জন্য যে সময় দেয়া হয় তা কতটা কাজে লাগিয়েছে সে বিষয়ে এরই মধ্যে তাদের চিঠি দেয়া হয়েছে। আমি মনে করি, আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।’

এই সম্পর্কিত আরো

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬