শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন এ. কে. আজাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৭৩তম সভায় গতকাল সর্বসম্মতিক্রমে সংসদ সদস্য এ. কে. আজাদ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সভায় মোহাম্মদ ইউনুছ পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। নবনির্বাচিত চেয়ারম্যান এ. কে. আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। তিনি ১৯৫৯ সালে ফরিদপুরে জš§গ্রহণ করেন। আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভের পর থেকেই ব্যবসা-বাণিজ্য শুরু করেন। তিনি পাট, বস্ত্র, চা এবং তৈরি পোশাকশিল্প ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থেকে এসব খাতের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা অব্যাহত রেখে কর্মসংস্থানসহ জাতীয় অর্থনীতিতে এক অনন্য আবদান রেখে চলেছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি চ্যানেল ২৪ টেলিভিশন এবং দৈনিক সমকালের ব্যবস্থাপনা পরিচালক। আজাদ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বিজ্ঞপ্তি

সর্বশেষ পাওয়া সংবাদ