বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল - ভিনির জোড়া গোলের ম্যাচে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত দেশের ব্যাংকিং খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্য মেলার পর্দা উঠছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাধারণত প্রতি বছরের ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। কিন্তু দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার সময়মতো শুরু হয়নি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়। প্রতি বছর মেলা শুরুর প্রায় তিন মাস আগে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য নোটিশ দিয়ে থাকে সরকার। কিন্তু এবার তা দেওয়া হয় এক সপ্তাহ আগে। এবারে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘এবারের বাণিজ্য মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে ১৫ থেকে ১৮টি বিদেশি স্টল রয়েছে। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নেবেন। এ ছাড়া দেশের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।’

এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ টাকা।

এদিকে শনিবার (২০ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ) উপলক্ষে সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ রাখা হবে না। ভোক্তা অধিদফতরসহ একাধিক মনিটরিং জোরদার থাকবে। প্রতারণার প্রমাণ পেলে বাতিল হবে স্টল।

মেলায় আসার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হবে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পরিবহনে যোগাযোগের হাব হিসেবে থাকবে ফার্মগেট। সেখান থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।

তিনি আরও বলেন, রফতানিকে বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বাড়ানোই বাণিজ্য মেলার মূল লক্ষ্য। গার্মেন্টসের মতো পাট ও চামড়াকে গুরুত্ব দিয়ে রফতানিতে জোর দিতে হবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর সেখানে তৃতীয়বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তর করে সরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ