বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
অর্থ-বাণিজ্য

২০২৬-২৭ অর্থবছর

মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত

মুদিদোকান ও রেস্টুরেন্টসহসহ বেশ কয়েক ধরনের নতুন ব্যাবসায়িক খাতকে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের (মূল্য সংযোজন কর) আওতায় আনার পরিকল্পনা সরকারের  রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিগত ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলেও জানান তিনি। 

বুধবার (২৪ জুন) সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। আজকের সংসদ অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরগুলোতে মূলত খুচরা ও সেবা খাতের এই ব্যবসাগুলোকে ভ্যাটের আওতায় আনা হবে:

নিত্যপ্রয়োজনীয় ও পোশাক: মুদির দোকান, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা।

খাদ্য ও সেবা: রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভাণ্ডার, কনফেকশনারি এবং বিউটি পার্লার।

ইলেকট্রনিক্স ও গ্যাজেট: মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা।

গৃহস্থালী ও লাইফস্টাইল: কসমেটিক্সের দোকান, জুতার দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালী পণ্য এবং ফার্নিচার।

নির্মাণ ও হার্ডওয়্যার: রড ও সিমেন্ট, ঢেউটিন, টাইলস, স্যানিটারি ও ফিটিংস, পেইন্ট এবং হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা।

অন্যান্য: ডেকোরেটরস।

সংসদে অর্থমন্ত্রী জানান, রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে এবং অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী করতেই কতিপয় ব্যবসায়িক খাতকে এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, বিগত ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। দেশের অভ্যন্তরীণ রাজস্ব খাতকে আরও শক্তিশালী করতেই নতুন নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার এই রূপরেখা তৈরি করা হচ্ছে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ