বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা
advertisement
অর্থ-বাণিজ্য

পাঁচ মাসে রপ্তানি আয় ২২২৩ কোটি ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে রপ্তানি আয় এসেছে ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলারের। এই রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩০ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৯৪ কোটি ৬০ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাকখাত থেকে ১ হাজার ৮৮৩ কোটি ৫৬ লাখ ডলারের আয় পাওয়া গেছে। এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রপ্তানি হয়েছে ১ হাজার ৯৯ কোটি ডলার সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৪ কোটি ৬২ লাখ ডলার।

এছাড়া জুলাই-নভেম্বর সময়ে অন্যান্য প্রধান রপ্তানি পণ্য যেমন-পাট ও পাটজাত পণ্য থেকে ৩৬ কোটি ১৯ লাখ ডলার, হোম টেক্সটাইল থেকে ২৯ কোটি ৯৪ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৪২ কোটি ৭০ লাখ ডলার, প্লাস্টিক পণ্য থেকে ৯ কোটি ২৬ লাখ ডলার, কৃষিজাত পণ্য থেকে ৪২ কোটি ডলার, হিমায়িত মাছ থেকে ১৯ কোটি ৫১ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য থেকে ১৪ কোটি ডলার আয় হয়েছে।
এদিকে, সদ্যসমাপ্ত নভেম্বর মাসে রপ্তানি আয় এসেছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ