বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আর্থিক খাতের সুশাসন, আর্থিক প্রতিবেদন, নিয়ন্ত্রক পরিপালন (Regulatory Compliance), ঝুঁকি ব্যবস্থাপনা এবং দেশের আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পেশাদার হিসাববিদদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আইসিএমএবি প্রেসিডেন্ট বলেন, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) পেশাজীবীরা আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, ব্যয় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও আইসিএমএবি’র মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সিএমএ পেশাজীবীদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ ব্যাংক ও আইসিএমএবি’র মধ্যে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ ও এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কমিটির চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান এফসিএমএ, নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ এবং উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন।

সর্বশেষ পাওয়া সংবাদ