বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা
advertisement
অর্থ-বাণিজ্য

জামানত জালিয়াতি ঠেকাতে নতুন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদের মূল্যায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত তৃতীয় পক্ষের মূল্যায়ন সংস্থাকে নিযুক্ত করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং পলিসি অ্যান্ড রেগুলেশন ডিপার্টমেন্টের জারি করা একটি সার্কুলার অনুসারে, মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আগে থেকে অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয়– এমন প্রতিষ্ঠান দিয়ে গ্রাহকের কাছ থেকে নেওয়া ঋণের জামানত মূল্যায়ন করা যাবে না।

জানা যায়, এক কোটি টাকা পর্যন্ত ঋণের বিপরীতে নেওয়া জামানতের মূল্যায়ন (সার্ভে) ব্যাংকের নিজস্ব উদ্যোগে করার সুযোগ রেখে জামানত মূল্যায়নকারী বা সার্ভেয়ার কোম্পানির তালিকাভুক্তির নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

এর মাধ্যমে জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোও প্রথমবারের মত বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্তির আওতায় আসছে।বর্তমানে এসব প্রতিষ্ঠানকে সরাসরি বাণিজ্যিক ব্যাংক তালিকাভুক্ত করে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত সার্ভেয়ার এর মাধ্যমে ঋণ জামানত মূল্যায়ন করতে হবে ব্যাংকগুলোকে।

মঙ্গলবার এই নীতিমালা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত না হলে কোনো সার্ভেয়ার প্রতিষ্ঠান আগামীতে আর কোনো ব্যাংক ঋণের জামানত মূল্যায়ণ করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস পর পর তালিকাভুক্ত সার্ভেয়ার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা প্রকাশ করবে।

সম্পূর্ন নীতিমালাটি দেখতে নিচের লিংক ক্লিক করুন-

https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/nov282023brpd16.pdf

সর্বশেষ পাওয়া সংবাদ