শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

স্বর্ণের দামে রেকর্ড, আজ থেকে ভ‌রি ৯৮ হাজার ৭৯৪ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : দে‌শের বাজা‌রে স্বর্ণের দা‌ম রেকর্ড প‌রিমাণ বে‌ড়ে‌ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দাম নির্ধারণ ক‌রে‌ছে। রোববার (১৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

শ‌নিবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৩০১ টাকা।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ক‌রে যা ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

ওই দাম অনুযায়ী শ‌নিবার (১৮ মার্চ) পর্যন্ত বিক্রি হয়েছে ২২ ক্যারেট প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা, ২১ ক্যারেট ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৪ হাজার ৫৯১ টাকা এবং আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্র‌তি ভরিতে ৬২ হাজার ১৬৯ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

গত ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর থেকে ক্রমাগত বাড়ছে স্বর্ণের দাম। ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে হয় ৯০ হাজার ৭৪৬ টাকা হয়, ১৪ জানুয়ারি ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। এরপর ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমলেও সেটি ৯০ হাজারের ঘরে থেকে যায়।

এদিকে শনিবার এক লাফে সাড়ে ৭ হাজারেরও বেশি টাকা বাড়ানো হলো প্রতি ভরি স্বর্ণের দাম।

image-74

সর্বশেষ পাওয়া সংবাদ