সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

ইস্টার্ণ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৬) এবং  অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন, ২০২৬) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২ টাকা ১৪ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৫৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ১০ পয়সা ছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূলত ঋণ গ্রহণ হ্রাস এবং সরকারি সিকিউরিটিজে (Government Securities) বিনিয়োগ বৃদ্ধির কারণে এই সময়ে ক্যাশ ফ্লো কিছুটা পরিবর্তিত হয়েছে।

৩০ জুন, ২০২৬ পর্যন্ত ব্যাংকের কনসুলেটেড নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫,০৪৭.৭৪ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩০.৭১ টাকা (সলো: ৩১.১২ টাকা)।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনাবড়িত আর্থিক প্রতিবেদনটি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ