শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিষ্টারের উপর হামলার প্রতিবাদে সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টার সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় চাঁদাবাজীর মামলা হয়। এ মামলায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।

রোববার রাতে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার এদের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর আসামীরা হলেন, মোঃ আশিক, রবিউল ইসলাম, মমতাজ আলী, শাহাদৎ হোসেন ও আব্দুল মোমেন।

গত ২৫ জুলাই উল্লাপাড়া থানা ক্যাম্পাসের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিষ্টারের উপর বিএনপির অপর পক্ষের নেতা কর্মীরা হামলা করে তাকে মারধর করে গুরুতর আহত করে| মিষ্টার তার একটি জরুরী কাজে এ সময় থানায় গিয়েছিলেন বলে জানান।

এব্যাপারে জাহিদুল ইসলাম রোববার রাতে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে উল্লিখিত আজাদ হোসেনকে প্রধান আসামী করে তার অনুসারী অন্ততঃ ২৫জন নেতা কর্মীর নামে এবং অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির নামে মামলটি করা হয়।

এ দিকে জাহিদুল ইসলাম মিষ্টারের উপর হামলা এবং তাকে মারধরের প্রতিবাদে সোমবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে উল্লাপাড়া শহিদ মিনার পাদদেশে এসে শেষ হয়। এখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, শহীদ জিহাদ স্মৃতি পরিষদের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি ওবাইদুল ইসলাম মাহবুব, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সন্টু, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ। সভায় বক্তাগণ বিএনপি নেতা মিষ্টারের উপরে হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের চাঁদাবাজী বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

উল্লাপাড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম মনিরুজ্জামান জানান, আসামীদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ