শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
অর্থ-বাণিজ্য

এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স এ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক : দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে আগামী ১১-১৩ মার্চ আয়োজন করা হয়েছে বাংলাদেশ বিজনেস সামিটের। আন্তর্জাতিক এই সামিটের অংশ হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মার্চ (রোববার) পর্যন্ত এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআইতে আয়োজিত এক সভায় এই সিন্ধান্ত নেওয় কর্তৃপক্ষ। এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য অনলাইনে আবেদন করতে দেশের ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানকে fbccibusinessaward. com এই ওয়েবসাইটে গিয়ে আবেদনের কথা বলা হয়েছে।

মূলত দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মানিত করতে এবার “বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদানের ঘোষণা দেয় এফবিসিসিআই। বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য স্বীকৃতিস্বরুপ এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। বিশেষ এই সম্মাননার জন্য অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত বিশেষ জুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ