মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল
advertisement
অর্থ-বাণিজ্য

ডিসেম্বরে আমানতে ৮ শতাংশের বেশি সুদ দিয়েছে ১০ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে মূল্যস্ফীতি চরম মাত্রায় ঠেকেছে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানতের সুদহার বাড়াতে হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে সম্প্রতি ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। তখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোও আমানতের সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারে। গত ২০২২ সালের ডিসেম্বরে আমানতে ৮ শতাংশের বেশি সুদ দিয়েছে দশ আর্থিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আমানতে সবচেয়ে বেশি সুদ দিয়েছে। এই প্রতিষ্ঠানটি আমানতকারীদের ১১.৪০ শতাংশ সুদ দিয়েছে। আলোচিত এই সময়ে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড সুদ দিয়েছে ৯.৬৪ শতাংশ। আভিভা ফাইন্যান্স লিমিটেড ৮.৭৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৮.৬৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ৮.৪১ শতাংশ আমানতে সুদ দিয়েছে।

এছাড়া প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৮.২৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৯.০২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ৮.০৭ শতাংশ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৯.১৩ শতাংশ এবং সিভিসি ফাইন্যান্স লিমিটেড ৮.৬৩ শতাংশ সুদ দিয়েছে।

এদিকে ২০২২–২৩ অর্থ বছরের (জানুয়ারি-জুন) শেষ ৬ মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়ার সিদ্ধান্ত আসে। তখন থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদ হার নিজেরাই নির্ধারণ করছে।

এসময় ভোক্তাঋণের ক্ষেত্রে সুদহার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। অর্থাৎ ভোক্তাঋণের সুদহার এখন সর্বোচ্চ ১২ শতাংশ।

তবে আলোচিত এই সময়ে শিল্পঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। অন্যান্য ঋণের বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়ার বিষয়টি বিবেচনাধীন থাকবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০২০ সালের এপ্রিলে ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়ার পর আমানতের সুদহার আড়াই শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এরপর ২০২১ সালের আগস্টে আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, ৩ মাস ও তার বেশি মেয়াদি আমানতের সুদ কোনোভাবেই ৩ মাসের গড় মূল্যস্ফীতির কম হতে পারবে না

সর্বশেষ পাওয়া সংবাদ