মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান
advertisement
সারাদেশ

মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৪০লক্ষ মিটার জাল ও একটি মাছ ধরার কাঠের ট্রলার জব্দ করা হয়।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনির তকি।

তিনি বলেন, সোমবার ভোররাত থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে মৎস্য আইন অমান্য করে মৎস্য আহরণ করার সময় ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৪০ লক্ষ মিটার জাল ও ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ