মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান
advertisement
সারাদেশ

পূজায় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেলো যুবকের

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পূজায় বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সৌরভ দত্ত (২১) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার জালালপুর শাখারীপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন।

নিহত সৌরভ খুলনা কপিলমুনির প্রদীপ দত্তর ছেলে।

আহতরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া গ্রামের সরজিত দের ছেলে প্রদীপ দে (২৯), পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মানিক লালের ছেলে সীমান্ত সিংহ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের সন্তোষ পালের ছেলে সোহাগ পাল (২৪)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মহাষ্টমীতে সৌরভ বন্ধুদের সাথে মোটর সাইকেল নিয়ে পূজা দেখতে বেরোয়। রাত ১ টার দিকে তারা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে সৌরভের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সৌরভকে মৃত ঘোষণা করে এবং আহত অন্যদের উন্নত চিকিসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ