মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান
advertisement
সারাদেশ

শিবপুরে ৩ ভুয়া পুলিশ গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর হতে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান।

এর আগে শনিবার সকালে শিবপুর মডেল থানার কলেজ গেইট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুরের বাঘাব গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫), নগর গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫) ও কামরাব গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ স্বাধীন (৩০)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে অপরাধ কর্মকান্ড পরিচালনা করে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় তাদের বিরদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি প্রিমিও প্রাইভেটকার ও ১ টি হ্যান্ডকাফ, হ্যান্ডকাফের চাবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয় বলে জানান ওসি খোকন চন্দ্র সরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ