মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ২৭০ পিস ইয়াবাসহ আটক ১

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়েছে। এসময় রায়হান আহমেদ কদর (২৩) নামে ১জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার লিচু মিয়ার কলোনীর ৬নং কক্ষে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে রায়হান আহমেদ কদরকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে কলোনীর ০৬ নং কক্ষে তল্লাশি পরিচালনা করে জনৈক পলাতক আসামির খাটের তোশকের নিচ থেকে একটি বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে আরও ১৯০ পিসসহ মোট ২৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রায়হান আহমেদ কদর মৌলভীবাজার সদর থানাধীন শ্যামেরকোনা গ্রামের গফুর মিয়ার ছেলে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ সাহাব উদ্দিন বাদী হয়ে আটককৃত রায়হান আহমেদ কদর ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা ডিবি শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ