মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারে একটি আবাসিক হোটেল থেকে নিতাই দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে মুন আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিতাই দাস সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে বলে জানায় সূত্র।

হোটেলের রেজিস্টার সূত্রে জানা যায়, নিতাই দাস গত বুধবার (১৮ অক্টোবর) শহরের নতুন বাজার এলাকার মুন আবাসিক হোটেলের ২১৫ নং রুম ভাড়া নিয়ে উঠেছিল।

হোটেলের দায়িত্বে থাকা ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানান, শনিবার (২১ অক্টোবর) সকালে পাশের একটি বিল্ডিং থেকে নিতাইকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে, শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নামিয়ে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মরদেহ উদ্ধারের পর মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ