মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
সারাদেশ

মেরিন ড্রাইভ সড়ক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের পার্শ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, সড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি দেখে মনে হচ্ছে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তবে কি গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে সেটি চিহ্নিত করা যায়নি। ঘটনা স্থলে আমাদের একটি টিম আছে।

আব্দুল হালেক নামে এক স্থানীয় বলেন,সড়কের পাশে একটি লাশ পরিত্যক্ত দেখে বিষয়টি আমাদের এলাকার লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন। মনে হয় কোনো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ