মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
সারাদেশ

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ওমান প্রবাসীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড়চারি গাঁও গ্রামের কাজীমুদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।

ওমান প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার বলেন, মঙ্গলবার সকালের দিকে আমার ছোট বোন মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন তার জন্য মা নাস্তা বানাতে যায়। গ্যাসের পাইপের সমস্যা থাকায় পার্শ্ববর্তী এক মিস্ত্রীকে ডেকে আনেন মা। মিস্ত্রি গ্যাসের পাইপের মুখে নতুন রেগুলেটর লাগিয়ে চুলার সুইচ চালু করলে আসস্মিক আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে একে একে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমাদের এক সিমটি লবণ, এক টুকরা কাপড়ও নেই। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে আমাদের পরিবার।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাপ্পী হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সেনবগা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ