মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
সারাদেশ

শাহজাদপুরে ইউনিয়ন পরিষদ বন্ধ রেখে চেয়ারম্যান-সচিব লাপাত্তা, দুর্ভোগে জনসাধারণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়নের জনসাধারণ দৈনন্দিন প্রয়োজনীয় সরকারী সেবা গ্রহনের জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে দেখতে পান পরিষদ বন্ধ রয়েছে।

এসময় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও সচিব নাঈমুল ইসলাম উজ্জ্বলের কক্ষ তালাবদ্ধ এবং উদ্দোক্তার কক্ষ‌ও বন্ধ দেখা যায়। কোন উপায়ান্তর না দেখে প্রয়োজনী কাজের জন্য পরিষদে আসা বেশকিছু জনসাধারণকে অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে সোমবার (১৬ই অক্টোবর) বেলা ১১টায় গিয়ে সাংবাদিকরা পোরজনা ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের এক‌ই চিত্র চোখে পড়ে।

পরে পোরজনা ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স করতে আসা বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানায় সকাল সাড়ে ৯টা ও ১০টায় তারা এসে অপেক্ষা করছেন তবুও চেয়ারম্যান ও সচিবের দেখা নেই।

এসময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, পোরজনা ইউনিয়ন পরিষদে এই চিত্র প্রতিদিনের। লোকজন প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করেন। চেয়ারম্যান কোনদিন দুপুর ১টার পূর্বে পরিষদের আসেন না, সচিবের‌ও এক‌ই অবস্থা।

সাংবাদিকের উপস্থিতি খবর ছড়িয়ে পড়লে ছাত্তার নামের এক ব্যাক্তিকে উদ্যোক্তার কক্ষ খুলতে দেখা যায়। চেয়ারম্যান ও সচিব কোথায় জিজ্ঞাসা করা হলে তিনি জানান তারা কোথায় আছেন জানেন না।

এসময় মুঠোফোনে পোরজনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।’

পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিষদ কোন অবস্থাতেই বন্ধ থাকার কথা না। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

সর্বশেষ পাওয়া সংবাদ