সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে পুলিশের খাঁচায় ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশী ভারতীয় মদসহ আটক ১।

শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মোঃ কামরুল হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলাধীন ৯ নং সাতগাঁও ইউপির আমরাইলছড়া প্রাইমারী স্কুলের দক্ষিনে গুটিবাড়ি পয়েন্টের রাস্তার পশ্চিমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হুগলিয়া ছিমাইলত গ্ৰামের বাসিন্দা মোঃ মুসলিম মিয়ার ছেলে স্বপন ইসলাম সেলিমকে ১২ বোতল বিদেশী ভারতীয় STERLING RESERVE মদসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামি স্বপনকে দীর্ঘ দিন থেকে আটকের চেষ্টা করা হচ্ছিল। স্বপন মাদক কারবারিদের মুল হোতা বলেও জানান তিনি। তবে আজ আসামিকে ১২ বোতল বিদেশী মদসহ ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করে মামলা দায়ের করা হয় এবং যথাযত পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ