রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

কোটচাঁদপুরে ভলান্টিয়ার’র কার্যক্রম বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার’র কার্যক্রম বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে মাববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ এমএইচ ভি এ্যাসোসিয়েশন উপজেলা শাখা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার ৪১ টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার। কর্মসূচীতে সংগঠনের সভাপতি জিয়াউর রহমান, এমএইচবি শিরিনা খাতুন, শাহনাজ পারভীন, মুরাদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, প্রান্তিক পর্যাযের জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য ২০২০ সালে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। যারা প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদাণ করে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এখন স্বাস্থ্য মন্ত্রনালয় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তাই বন্ধের নোটিশ প্রত্যাহার ও বেতন ভাতা বৃদ্ধির দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ