রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

রামপুরায় ট্রাকচাপায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম সাগর ইসলাম (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহ‌তদের ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়।

বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌঁনে বা‌রোটার দি‌কে রামপুরা টি‌ভি সেন্টা‌রের এক নম্বর গেই‌টের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা পাথরবাহী এক‌টি ল‌রি রামপুরা ‌টি‌ভি সেন্টারের সামনের ওভার‌ব্রিজের এসে কয়েক‌টি থামানো রিকশার ওপর তুলে দেয়। এতে, ঘটনাস্থলেই সাগর নামে এক রঙমিস্ত্রীর মৃত্যু হয়। 

নিহত সাগর ঢাকার হাজারীবাগের বাসিন্দা। কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। 

রামপুরা থানার ওসি জানান, এই ঘটনায় ল‌রিচালক‌কে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ