রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে দুই হাজার তালবীজ বিতরণ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় পরিবেশবিদ জহির রায়হান, জেলা বন অধিদপ্তরের নার্সারি এটেনডেন্ট ঈসরাইল মন্ডল, ওয়াচার দিপু বিশ্বাস, গান্না ইউনিয়ন সেবা সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সাদ্দাম, সভাপতি ফারুক হোসেন, প্রচার সম্পাদক সাব্বির হাসান, গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলম সোহেল, সদস্য শোয়াইব আকরাম অভিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবেশবিদ জহির রায়হান জানান, দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন সড়কের পাশ, মাঠ, নদীর ধারে ১ হাজার তালবীজ রোপন করা হয়। আগামী ২ দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ২ হাজার তালবীজ রোপন করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ