বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
সারাদেশ

মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী দলের সর্দার গ্রেফতার

ঢাকা: রাজধানীর ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে মহানগরীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত ছিনতাইকারী দলের সর্দার মোঃ ইসমাইল হোসেন বাবু (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটককৃত আসামি ইসমাইল হোসেন বাবু কুমিল্লা জেলার হোমনা থানাধীন দড়ির চর এলাকার আঃ লতিফ এর ছেলে ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার, (১৩ আগস্ট, ২০২৩) দুপরে ওয়ারিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা ।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ,স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক ।

র‌্যাব জানায়, আসামি রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ছিনতাইকারী গ্রুপের সর্দার এবং তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই এর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার ১৯৯৬ সালের একটি ছিনতাই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত কর্তৃক আসামি বাবুকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর থেকেই আসামি বাবু রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ