বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
অর্থ-বাণিজ্য

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

অর্থ-বাণিজ্য ডেস্ক : প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।

আজ রোববার (১৩ আগস্ট) থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিন্ম আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

টিসিবির মূখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার আগস্ট মাসে ভর্তুকি মূল্যে মসুর ডাল, ভোজ্যতেল ও চাল কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন বলে জানান তিনি।

গত জুলাই মাসে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করে। গত মাসের ন্যায় এবারও একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।

হুমায়ুন কবির জানান, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে। কিন্তু আগস্ট মাসের সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রমে চিনি থাকছে না।

তিনি বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন।

আগস্ট মাসের পণ্য বিক্রির তালিকায় চিনি না থাকার বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবীর বলেন, দেশের বাইরে থেকে যে চিনি আসার কথা সেটি এখনও আসেনি। যদি এটি আসে তাহলে আগামী মাসের বিক্রি কার্যক্রমে যুক্ত করা হবে। তা না হলে পরের মাসে দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ