বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
বিনোদন

বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার!

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখানকার নানান খাবার বেশ তৃপ্তি নিয়ে খেয়েছেন তিনি। ফলে কয়েক দিনের সফরেই তিন কেজি ওজন বেড়েছে তার। নিজের এই ওজন বৃদ্ধির জন্য দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে দায়ী করেছেন শ্রীলেখা।

নিজ দেশে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ওজন বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। শ্রীলেখা লিখেছেন, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না, ৩ কেজি বেড়েছে। এটা রুমানা ইসলাম মুক্তি গিফট (ইমোজি) করেছে।’

image-247

এর আগে, ঢাকায় থাকাকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দেশের কোনো খাবারটি বেশি ভালো লেগেছে, জানতে চাইলে শ্রীলেখা বলেন, বাংলাদেশের সব খাবার ভালো। শাহি টুকরা খেলাম। কিন্তু নিজেকে অনেক কষ্টে সংযত করেছি। কারণ, আরেক পিস খাওয়ার ইচ্ছা ছিল। সেটার লোভ সংবরণ করেছি, আমি লোভী মানুষ। আর এ দেশের আতিথেয়তার সঙ্গে পৃথিবীর কোনো দেশ প্রতিযোগিতায় পারবে না।

আরও পড়ুন:

স্টেজ শো নিয়ে ব‍্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী রিয়া

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

সর্বশেষ পাওয়া সংবাদ