মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
খেলাধূলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যৌথভাবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করে।

আগামী ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। দু’দিন বিরতি দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর এবং বাকি দুই ম্যাচ খেলানো হবে ১১ ও ১৪ অক্টোবর। গত বছর এই সফর পিছিয়ে গিয়েছিল। এবার এশিয়া কাপ শেষে বাংলাদেশ আবার আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।

সিরিজ আয়োজন নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি তুলে ধরছে। সমর্থকরা রোমাঞ্চকর ম্যাচ এবং শীর্ষস্তরের প্রতিযোগিতার জন্য অপেক্ষা করতে পারেন।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর সাদা বলের সিরিজ খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সফরটি এশিয়া কাপের পর কেবল মূল্যবান প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করছে না বরং আমাদের দুই ক্রিকেট বোর্ডের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দৃঢ় সম্পর্ককেও প্রতিফলিত করে। সিরিজটি আয়োজন এবং তাদের সহযোগিতার মনোভাবের জন্য আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা ও হংকং। প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর। সুপার ফোরে উঠলে তারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারবে। প্রথম রাউন্ডে বাদ পড়লে দেশে ফিরে পরে আবার আমিরাতে সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন:

নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার জেসি

এই সম্পর্কিত আরো

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা