মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক
খেলাধূলা

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নুরুল হাসান সোহান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসানকে আবারো স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। তবে মেহেদি হাসান মিরাজকে এবার এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে এই স্কোয়াড ঘোষণা করা হয়। এশিয়া কাপের দলটি নিয়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আড়াই বছরেরও বেশি সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে অভিষেকের পর দেশের হয়ে ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ দশমিক ৪৮ গড়ে ৪৪৫ রান করেছেন সোহান।

২০২১ সালের জানুয়ারিতে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ব্যাটিং অলরাউন্ডার সাইফের। এরপর আরও এক ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন তিনি। ২০২৩ সালের অক্টোবরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাইফ। ঐ আসরের পর এবার এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফিরলেন সাইফ।

এদিকে, সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে মিরাজের সাথে বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ। এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই তালিকায় মিরাজের সাথে আরও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ দল। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। হংকংয়ের পর ‘বি’ গ্রুপে পরের দু’টি ম্যাচে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপ) : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এই সম্পর্কিত আরো

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক