রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

হালুয়াঘাটে ভারতীয় জিরা ও মদ জব্দ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ (৩৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ হালুয়াঘাট উপজেলার সূর্যপুর বিওপি, আইলাতলী বিওপি ও পার্শ্ববর্তী নালিতাবাড়ীর হাতিপাগার বিওপির যৌথ অভিযানে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মদ ও বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ৩৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক।

বিজিবি জানায়, বুধবার রাতে সূর্যপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ডুমনিকুড়া নামক এলাকায় অভিযান চলায়।

image

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪৫০ কেজি ভারতীয় জিরা রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। একইদিন বিকেলে আইলাতলী ক্যাম্পের বিজিবির টহল দল উপজেলার সদর ইউনিয়নের আইলাতলী নামক স্থানে অভিযান চালিয়ে ৬৩০ কেজি জিরার জব্দ করে। যার বাজারমূল্য ৭ লাখ ৫৬ হাজার টাকা।

অন্যদিকে একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতিপাগাড় বিওপির সদস্যরা কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ