বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
রাজনীতি

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বিএনপি মহাসচিব আমন্ত্রণ পত্র পেয়েছেন।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আব্রাহাম ভেরিডে। অনুষ্ঠানটি আসলে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি সিরিজ।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বার্ষিক প্রায় সাড়ে ৩ হাজার অতিথি অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১০০টির বেশি দেশ থেকে আমন্ত্রিত অতিথিরাও থাকেন। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সম সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ