বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
সারাদেশ

অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে শিশুসহ ৭ জন আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার বিকেলে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও দুই জন শিশু রয়েছে।

আটকরা হলেন-নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাওনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২২), একই এলাকার হাসান বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস (২৮), হেমায়েত কাজীর ছেলে রমজান আলী (৩০), তার দুই শিশু কন্য রাবেয়া খানম (০৬), মাবিয়া খানম (০৪), বাবুপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে সুমন শেখ (১৯) ও খুলনার তেরখাদা থানার কুলা গ্রামের আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৫)।

যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের বিজিবি‘র টহলদল তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ