রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় একদিনেই ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না। মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে। একটি মেডিক্যাল সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই।

এই সময়ের মধ্যে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩ হাজার ৬১ জন। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ১১০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এদিকে গত সোমবার (২৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন।

গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এ ধরনের বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ