রবিবার, ১৪ জুন ২০২৬
রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অন্যান্য

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৮ জলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১০ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৩০৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭১ কোটি ৫২ লক্ষ ২৯ হাজার ১২১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৬.৬৪ পয়েন্ট কমে ৫৪৪৬.৫০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.১১ পয়েন্ট কমে ১৯৫৩.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৪৩ পয়েন্ট কমে ১১৯১.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সী পার্ল বীচ, গ্রামীন ফোন, ওরিয়ন ইনফিউশন, অগ্নী সিস্টেম, বীচ হ্যাচারী, জেমিনী সী ফুড, টিবি ৫ওয়াই ০১২৫, সোনালী পেপার, ব্র্যাক ব্যাংক ও এনআরবি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ট্যাকনো ড্রাগ, ওয়াট কেমিক্যাল, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, লিব্রা ইনফিউশন, অগ্নী সিস্টেম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও সিলকো ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি থাই, খান ব্রাদার্স পিপি, ওয়ালটন হাই-টেক, হাইডেলবার্গ সিমেন্ট, সোনালী পেপার, সোনা বাংলা ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ওরিয়ন ইনফিউশ, এশিয়ান টাইগার ও নাহী অ্যালুমিনিয়াম।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬০৯১৪১০১৮২৬৮.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ