রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই ২১ জুলাই সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই বিশ্বকাপ ফাইনাল - শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা, স্বপ্ন পূরণে স্পেন মায়ামিতে গোলবন্যা ও রেকর্ডের মহাকাব্য - ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ঐতিহাসিক জয় আগামী মাস থেকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সুবিধা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় রাসেল হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আনোয়ারপুর হঠাতপাড়ায় রাসেল হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক রাসেল একই এলাকার জামাল উদ্দিন গাজির ছেলে।

অভিযান সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপপরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স রাসেল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় রাসেলের শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদক কারবারি রাসেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ তাকে দর্শনা থানায় সপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, রাসেলের শ্বশুর বাড়ি দর্শনার সীমান্তবর্তী এলাকায়। রাসেল তার স্ত্রীর ভাই হাসিবুলেকে দিয়ে ভাতর থেকে অবৈধভাবে মাদক নিয়ে আসে এবং খুচরা বিক্রিসহ দেশের বিভিন্নস্থানে পাচার করে থাকে। গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাজমুল হোসেন খান।

image-43

সর্বশেষ পাওয়া সংবাদ