বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি
খেলাধূলা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত ওয়াডে বিশ্বকাপের ১৩তম আসনের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় সাকিব আল হাসানকে অধিনায়ক করে এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বোর্ড। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়েছে।

ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ তামিম ইকবালের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। তামিম না থাকলেও বিশ্বকাপ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে দলে জায়গা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা সৌম্য সরকারের।

বাংলাদেশের বিশ্বকাপ দলে রয়েছেন ৫ জন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।

টাইগারদের ব্যাটিং ইউনিট সাজানো হয়েছে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে

বুধবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে আগামী ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলংকা এবং ২ আগস্ট শ্রীলংকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ৬ ভেন্যুতে খেলবে বিশ্বকাপের ৯ ম্যাচ। দুটি করে ম্যাচ আছে ধর্মশালা, পুনে ও কলকাতায়। এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে অপর তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ধারাবাহিকভাবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলবে সাকিবরা।

বাংলাদেশের বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এই সম্পর্কিত আরো

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি