বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ
খেলাধূলা

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ মূল্য মুশফিকের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগর (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিলামের জন্য প্লেয়ার্স ড্রাফটে মোট ২০৩ জন স্থানীয় এবং ৪৪৩ বিদেশি খেলোয়াড়ের নাম রেখেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। রোববার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হবে এ নিলাম।

স্থানীয় খেলোয়াড়দের ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পাবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

‘বি’ ক্যাটাগরিতে চার ক্রিকেটার (৫০ লাখ টাকা), ‘সি’ ক্যাটাগরিতে ১৮ জন ক্রিকেটার (৩০ লাখ টাকা), ‘ডি’ ক্যাটাগরিতে ৩১ জন ক্রিকেটার (২০ লাখ টাকা), ‘ই’ ক্যাটাগরিতে ৭৫ জন ক্রিকেটার (১৫ লাখ টাকা), ‘এফ’ ক্যাটাগরিতে ২৯ জন ক্রিকেটার (১০ লাখ টাকা) এবং ‘জি’ ক্যাটাগরিতে ৪৫ জন ক্রিকেটারকে (৫ লাখ টাকা) রাখা হয়েছে।

বিদেশী ক্রিকেটারদেরও ২০ থেকে ৮০ হাজার ডলারের পারিশ্রমিকে ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে
রশিদ খান, হাসারাঙ্গা ডি সিলভা, বাবর আজম, ব্রান্ডন কিং, মোহাম্মদ নবি ও অন্যান্য তারকারা আগামী বিপিএলে খেলবেন।

এদিকে, গত মৌসুমে ঢাকা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিতর্কিত অধিনায়ক নাসির হোসেনকে ডাফট থেকে বাদ দেয়া হয়েছে।

২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গের কারনে অভিযুক্ত আটজন খেলোয়াড়, কর্মকর্তা এবং দলের মালিকদের মধ্যে নাম আছে নাসিরের। বর্তমানে ঐ ঘটনার তদন্ত চলছে।

আগামী মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফরচুন বরিশাল থেকে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব। গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিমকে সাকিবের জায়গা নিয়েছে বরিশাল।

বিপিএলের আসন্ন আসরটি আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ