শনিবার, ১৮ জুলাই ২০২৬
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
সারাদেশ

সুনামগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম থাকা সন্দেহে বাড়ি ঘেরাও

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়মিত অভিযানে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যাবে এমন সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ জানুয়ারি) আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামে বেলা ১০টা থেকে ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয় এবং ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিট এবং এখানে সেনাবাহিনীর একটি দল রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক।

তিনি জানান, সকালে জগন্নাথপুর থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামির খোঁজে ওই বাড়িতে যায়। এ সময় ওই বাড়ি থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি কক্ষে মোবাইল, ল্যাপটপ, রেডিও, স্পিকারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এতে সন্দেহ হলে ততক্ষনাৎ বাড়িটি ঘেরাও করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক জানান, এখানে পুলিশের পাশাপাশি আমাদের বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে। সকালেই সেনাবাহিনীকে বিষয়টি জানালে তাদের একটি দলও এখানে এসে উপস্থিত হয়েছে।

এখানে জঙ্গিদের কোনো কার্যক্রম ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এভাবে বলা যাচ্ছে না, আমাদের অপারেশন এখনো চলছে দ্রুতই আমরা প্রেস রিলিজ পাঠানো হবে গনমাধ্যমে।

সর্বশেষ পাওয়া সংবাদ